
রিয়াজ হাসান
আজ বৃহস্পতিবার(১৩আগস্ট) গোপালগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃআরিফ-উজ-জামান, মহোদয়ের সভাপতিত্বে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ , জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বলেন জাতীয় সম্পদ বিদ্যুৎ সংরক্ষণে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সচেতনতা শুধু মাসিক বিল কমায় না বরং দেশের সামগ্রিক জ্বালানি সংকট মোকাবেলা ও টেকসই উন্নয়নে সরাসরি অবদান রাখে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, বিদ্যুৎ বিলের খরচ কমানো নিয়ে পর্যালোচনা করেন এবং বিদ্যুতের অপচয় রোধকরণের ও ব্যবহার কমানো সহ অফিসের কার্যক্রম শেষে বৈদ্যুতিক সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানান। সেই সাথে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করেন। অফিসের বিভিন্ন কক্ষে

