সাংবাদিক সুরঞ্জন তালুকদারের একমাত্র ছেলে শ্রাবণ তালুকদার স্রোতের ১৩তম শুভ জন্মদিন আজ ১৩ আগস্ট, বৃহস্পতিবার। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করছেন শ্রাবণ।
শ্রাবণ তালুকদার স্রোত ময়মনসিংহ শহরের অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়েছে।
শ্রাবণের জন্মদিনে বাবা সাংবাদিক সুরঞ্জন তালুকদার বলেন, “ছেলের সুন্দর ভবিষ্যৎ ও সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাই। সে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এবং জীবনে সফলতা অর্জন করতে পারে—এটাই আমার প্রত্যাশা।”
জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন শ্রাবণ। তার ১৩তম জন্মদিনে আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।