আসন্ন, বরগুনা জেলা, বেতাগী উপজেলার, সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যেও চলছে নানা আলোচনা। এরই মধ্যে সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে আলোচনায় উঠে এসেছে ইলিয়াস মৃধার নাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, নির্বাচনের সময়ের বাইরে সারা বছর সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি অনেকের আস্তা অর্জন করেছেন ইউনিয়নে তার বিকল্প কেউ নেই । তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি নির্বাচিত হওয়ার পরও জনগণের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। তাদের মতে, ইলিয়াস মৃধা। সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন।
তবে নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর পক্ষেই প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম চলছে। কে শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন এবং ভোটারদের সমর্থন অর্জন করবেন, তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই।
তবে এলাকাবাসীর প্রত্যাশা আগামী ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হবেন ইলিয়াস মৃধা।
কারণ বাংলাদেশ সংসদ সচিবালয় বর্তমান চিপ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি, বরগুনা-২ আসনের এমপি-মহদয়ের একমাত্র আস্থাভাজন বেতাগী উপজেলা যুবসমাজের আইকন ইলিয়াস মৃধা।
নিজের অবস্থান সম্পর্কে ইলিয়াস মৃধা। বলেন, তিনি নিজেকে জনগণের একজন সেবক হিসেবে মনে করেন। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে সরিষামুড়ি একটি অবহেলিত ইউনিয়নকে আধুনিক, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর জনসংযোগ কার্যক্রম জোরদার হচ্ছে। তবে ভোটের ফলাফল নির্ধারণ করবেন সরিষামুড়ি ইউনিয়নের ভোটাররাই। নির্বাচনের দিন জনগণের রায়েই নির্ধারিত হবে ইউনিয়নের আগামী নেতৃত্ব।