
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিদেশি সিগারেটসহ একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোহাগপুর এলাকায় বিশেষ চেকপোস্ট ও অভিযান চালায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯ নম্বরের একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১ লাখ ৪৪ হাজার শলাকা ‘PATRON’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিন চোরাকারবারি হলেন—
১. হিমেল মিয়া, পিতা—হাবিব মিয়া, গ্রাম—বংশীদিয়া, থানা—শিবপুর, জেলা—নরসিংদী।
২. রাইসুল, পিতা—মৃত জাকির হোসেন গাজী, গ্রাম—ফুলবাড়িয়া, থানা—পলাশ, জেলা—নরসিংদী।
৩. আব্দুল আওয়াল, পিতা—মৃত আলফু মিয়া, এলাকা—নাসিরনগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত বিদেশি সিগারেট ও অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় শুল্ক ফাঁকি ও চোরাচালানের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অবৈধ চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

