
মো: কায়সার উদ্দিন, স্টাফ রিপোর্টার :
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে ‘ বৈচিত্র্য, ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ ‘ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( ৯ আগষ্ট) সকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচের সঞ্চালনায় উপজেলা পরিষদের প্রধান ফটকে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা ট্রাইবাল ওয়ে়লফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান পালিক কুবি, জেনারেল সেক্রেটারী মহেশ্বর চন্দ্র কোচ, সাংগঠনিক সম্পাদক সুধারঞ্জন হাজং, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ কোচ প্রমুখ। বক্তরা আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের রগুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসীদের যথাযথ স্বীকৃতি প্রদান এবং ঝিনাইগাতী উপজেলায় একটি আদিবাসী একাডেমিক ভবন নির্মানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

