
কামরুজ্জামান বান্টি ,
ঐতিহাসিক ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ই আগস্ট) সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর থানা সার্কেল হাফিজুর রহমান এবং তদন্ত ওসি মোঃ নাজমুল হোসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ হাবিবুল্লাহ মাজার শরীফের পেশ ইমাম।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ সহ রাজনৈতিক নেত্রীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত অতিথিরা জুলাই শহীদদের ত্যাগ ও বীরত্বকে স্মরণ করে তাঁদের আদর্শ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

