
প্রিন্স হালদার ,
বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুলাই গনঅভ্যুত্থান দিবস -২০২৬ উপলক্ষে শহীদ সাব্বির ইসলাম সাকিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও চিতলমারী থানা পুলিশ।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে বুধবার (৫ ই আগস্ট) সকালে উপজেলার হিজলা গ্রামে অবস্থিত শহীদ সাব্বির ইসলাম শাকিবের কবর জিয়ারত, পুষ্পস্তবক দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়।
জাতির গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগারী শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হাবিব (ঠান্ডু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: মনিরুজ্জামান গাজী,শহীদ পরিবারের আত্মীয় স্বজন, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ ও জনতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ অংশ নেয়। তাদের উপস্থিতিতে দিবসটি একটি গভীর ও শ্রদ্ধা পূর্ণ পরিবেশে শেষ হয়।
উপস্থিত ও স্থানীয়দের মতে’ শহীদ সাব্বির ইসলাম সাকিব একটি পরিবারের নয় বরং সমগ্র চিতলবাসীর গর্ব। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার অনুপ্রেরণা যোগাবে।প্রতিবছর দিবসটি পালনের মাধ্যমে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের অবস্থান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে তারা মনে করেন।
উল্লেখ্য’ জুলাই অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারীতেও যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণে দিবসটি পালন করা হয়।

