
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা পরিষদ অফিস ভবন হতে ডাকবাংলো পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি টেকসই আরসিসি (RCC) সড়কে রূপান্তরের লক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩১ জুলাই ২০২৬ খ্রিটাব্দ (১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ) আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব বিপুল চন্দ্র দাস। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সড়কটি আরসিসি দ্বারা পুনর্নির্মাণ সম্পন্ন হলে জেলা পরিষদ চত্বর ও ডাকবাংলো সংলগ্ন এলাকার যাতায়াত ব্যবস্থা আরও উন্নত ও টেকসই হবে। দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তির অবসান ঘটিয়ে এই সড়ক নির্মাণে খুশি স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা।

