গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবী থেকে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণ পদত্যাগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা ঘোষনা দেন আজ থেকে আওয়ামী লীগের সাথে তাদের কোন সম্পর্ক নেই।
সোমবার (০৩ অগষ্ট) সকালে উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে অন্তত অর্ধশত আওয়ামী লীগ নেতা দলীয় সকল পদ পদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেন।
এসময় যেসকল নেতাকর্মীরা পদত্যাগ করেছেন তারা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হৃদয় সরকার, সদস্য ওসমান মোল্লা, সদস্য নূরু মিয়া, ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর আলী শেখ, সদস্য আউয়াল শেখ, সদস্য আওলাদ শেখ, সদস্য রমজান শরীফ, শামিম শরীফ, সদস্য ওলিয়ার কাজী, সদস্য সাইফুল মুন্সি, সদস্য সেন্টু বিশ্বাস, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার মুন্সি, সহ-সভাপতি বিপুল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ইদ্রিস মুন্সি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ আহাদ, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান লেবু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মাতুব্বর, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন , সদস্য রাকিব মাতুব্বর, সদস্য নাসির মাতুব্বর, সদস্য কাজল মাতুব্বর, সদস্য সাবু মোল্লা, সদস্য চাঁন মিয়া, সদস্য মনিরুল মাতুব্বর, সদস্য পরিমল হোর, সদস্য কমল ঘোষ, সদস্য সুনিল দাস, সদস্য মোতাহার, সদস্য কৃষ্ণ বৈদ্য, সদস্য আকুব্বর মৃধা, সদস্য কামাল খান, সদস্য ওবাইদুর রহমান, সদস্য ওলিয়ার রহমান, সদস্য ইস্তাম মোল্লা, সদস্য সাজ্জাদ মাতুব্বর, সদস্য কানছু খা, সদস্য মাহফুজ মিয়া, সদস্য খসরু শেখ, সদস্য রাজিব, সদস্য ইমরান মোল্লা, সদস্য ওহিদুল মুন্সি, সদস্য ইমারত খা, সদস্য কামরুল মাতুব্বর, সন্তোষ রায়, সদস্য রবিউল মুন্সি, সদস্য ইলিয়াস মুন্সি, সদস্য আশরাফ আলী, সদস্য ফিরোজ মোল্লা, ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, সদস্য ছলেমান ফকির, সদস্য মোঃ বাবুল হোসেন, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফরিদ মাতুব্বর, মিজানুর রহমান সভাপতি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সদস্য এস এম আবু ওয়ান্নাস, সৈয়াদ পান্নু সদস্য মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ১৩ নং মোচনা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মানিক মোল্লা,ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল মোল্লা প্রমুখ।
এসময় তারা আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগের লিখিত ঘোষণা দেন।