
মোঃ পারভেজ প্রতিনিধি,
চট্টগ্রামের পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত প্রাঙ্গণের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আদালত বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
বক্তারা অভিযোগ করেন, আইন পেশার সঙ্গে সম্পৃক্ত একজন দায়িত্বশীল সংগঠন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী, মো. হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে

