
চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি, :
হবিগঞ্জের চুনারুঘাটে ৫২ কেজি গাজাঁসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (১ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলার বেগমখান চা বাগানের মহাদেব বাকতির ছেলে শংকর বাকতি (৩৬) ও মুত পুরেন্দু বাকতির ছেলে দয়ামত বাকতি(৪০)। র্যাব সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টায় র্যাব-৯, শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ এর টহল সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে চারটি বস্তায় ১০ কার্টুনে ৫২ কেজি গাজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

