
লোকমান হোসেন
বেনাপোল চেকপোস্টে এলাকা থেকে ৩১শে জুলাই শুক্রবার, শফিকুল ও সাজ্জাদ, নামে দুই ছিনতাইকারীকে আটক করে বেনাপোল পোট থানা পুলিশ।
ছিনতাইকারী পাসপোর্ট যাত্রীদের বিভিন্ন রকম প্রোলোভোন দেখিয়ে ছোট গলিতে নিয়ে যেয়ে বসতে দেয় তাদের কাছ থেকে ব্যাগগুলো বেঞ্চে এবং আশপাশে রেখে দেয়। পাসপোর্ট বইতে সিল মারতে হবে বলে তাদের কাছ থেকে পাসপোর্ট বই ছিনিয়ে নেই। বই চিনিয়ে নিয়ে পাসপোর্ট যাত্রীদের কাছে বিভিন্ন রকম তালবাহানা শুরু করে। পাসপোর্ট বইতে সমস্যা আছে এসব কথা বলে পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে বড় অংকের টাকা ছিনিয়ে নেই।
অনেক পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে টাকা মানিব্যাগ প্রয়োজনীয় কাগজপত্র চিনিয়ে দেয়। অনেকদিন থেকেই বেনাপোল বর্ডার চেক পোস্টে এ ধরনের কার্যকলাপ করে আসছে। এতে করে পাসপোর্ট যাত্রীদের বিভিন্ন রকম হয়রানি শিকার হতে হয়। ছিনতাইকারী সাথে যারা জড়িত এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পাসপোর্ট যাত্রী এবং নিরীহ মানুষের এটাই দাবি
শফিকুল এবং সাজ্জাদকে বেনাপোল পোট থানায় হস্তান্তর করা হয়। তাদের নামে ছিনতাইকারী মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

