গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB)-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র অনুদান বোর্ডের সদস্য জনাব সাবরিনা বিনতে শুভ্রা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি, মুকসুদপুর উপজেলা বিএনপির মোঃ ফরিদ আহম্মেদ মিয়া; মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান; সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু; সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুব হাসান বাবর; মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি জনাব আবুল বাশার টুলু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান মিন্টু।
আরো বক্তব্য দেন, মুকসুদপুর উপজেলা ছাত্রদলর সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক মুকসুদপুর উপজেলা ছাত্রদল আশিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. সোহরাব উন-নূর ছিরু মিয়া। সঞ্চালনা করেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব কাজী মোঃ ওহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মুকসুদপুর প্রেসক্লাবের দীর্ঘ ৪০ বছরের পথচলা, সাংবাদিকদের দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।