
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মেয়ের জন্মদিনকে মানবিকতার অনন্য দৃষ্টান্তে পরিণত করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাবা। ব্যক্তিগত আনন্দকে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের কুলাউড়ার নিজামিয়া বিস্কুটি এতিমখানার প্রায় ১০০ জন এতিম শিক্ষার্থীর জন্য কেক, মিষ্টি ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি।
বুধবার (২৯ জুলাই) টিম জার্নালিস্ট কুলাউড়ার উপদেষ্টা মোক্তাদির হোসেনের মাধ্যমে প্রবাসী বাবার পক্ষ থেকে এ আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে জন্মদিনের কেক কাটা হয় এবং পরে তাদের মাঝে মিষ্টি ও মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিজামিয়া বিস্কুটি মাদ্রাসার সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, মাদ্রাসার সুপার মো. তোফাজ্জল ইসলাম, সহকারী সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি তারেক হাসান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি রুবেল বক্স পাবেল, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক জন জাগরণ-এর কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক প্রতিদিনের সময়-এর কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, দৈনিক লাখো কণ্ঠ-এর কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন, দি কুলাউড়ার পরিচালক মোহাম্মদ রেজাউল ইসলাম শাফি, দৈনিক বাংলার সংবাদ-এর প্রতিনিধি তাহমিদুর রহমান এবং বিডি লাইন ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থীদের কল্যাণ, প্রবাসী পরিবারের সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মো. তোফাজ্জল ইসলাম।
উপস্থিত অতিথিরা বলেন, ব্যক্তিগত আনন্দকে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা এমন উদ্যোগকে অনুসরণীয় উদাহরণ বলেও উল্লেখ করেন।

