
দীপক শর্মা
মোঃ সুমন ইসলামকে সভাপতি, মোস্তবা রাফিত মাহীকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নব দিগন্তে বিজয়ের কেতন উড়িয়ে তারুণ্য আর প্রবল আত্মবিশ্বাস নিয়ে ঠাকুরগাঁও জেলার শিক্ষাঙ্গণের গতানুগতিক ধারার পরিবর্তন ঘটাতে বদ্ধপরিকর নবগঠিত ঠাকুরগাঁও জেলা ছাত্রদল।
শিক্ষা, ঐক্য, প্রগতির ধারক বাহক ছাত্র সংগঠনটি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজসহ জেলার অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সকলের।

