
নিজস্ব প্রতিবেদক :
মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম বদরুল আলম-এর শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এস এম বদরুল আলম একজন সৎ, সাহসী ও নীতিবান সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও কর্মদক্ষতা মিরপুর প্রেসক্লাবকে একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করেছে।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এস এম বদরুল আলমকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত দান করেন। আগামী দিনগুলোতেও তাঁর সাহসী ও কর্মময় নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতি একটি সুন্দর, গণতান্ত্রিক, দায়িত্বশীল ও সুশৃঙ্খল সাংবাদিকতা উপভোগ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
শুভ জন্মদিনে এস এম বদরুল আলমের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য এবং কল্যাণ কামনা করেন মোঃ শিহাব উদ্দিন।
দৈনিক জনজাগরণ পরিবারের পক্ষ থেকেও এস এম বদরুল আলমের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

