
মোঃ তাইনুল ইসলাম
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার একটি আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেড ইউনিট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান এই ইউনিটের উদ্বোধন করেন।
নতুন এই আইসিইউ ইউনিট চালুর মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে একটি প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারও স্থাপন করা হয়েছে। এতে করে রোগ নির্ণয় ও বিশেষায়িত চিকিৎসা সেবার পরিধি আরও বিস্তৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এসব সুবিধা চালুর ফলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

