
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আসামি কে গ্রফতার সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৫.০৫.২০২৬
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো.মাহফুজ আফজালের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মো.আখতারুজ্জামান এর সহযোগিতায়, শৈলকূপা থানার ওসি মো.হুমায়ুন কবির মোল্লার
নেতৃত্বের বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে শৈলকুপা থানার এসআই মো. আবুল কাশেম বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে শৈলকুপা থানার মামলা নং- ০৭(০৫)২৬’র এজাহারনামীয় ০৩ (তিন) জন ও তদন্তে প্রাপ্ত ০১(এক) জন সন্দিগ্ধসহ মোট ৪ (চার) জন আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মোঃ আল আমিন (৩০), পিতা- শিহাব উদ্দীন, গ্রাম হাজরামিনা, মদু (৩২), পিতা- মোকা মোল্লা, গ্রাম পাইকপাড়া, মোঃ মিলন (৪০), পিতা- মৃত উসমান আলী,গ্রাম ফাজেলপুর, মোঃ মুকুল মুন্সী (৩৭), পিতা- মৃত লুৎফর রহমান, গ্রাম- ঝাউদিয়া
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

