
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় হাসান কারাতে একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় শামীম টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রান্ড মাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কৃতী ফুটবলার মিজানুর রহমান ডালিম। এছাড়াও উপস্থিত ছিলেন সখিপুর স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি টাইগার নজরুল ইসলাম, সোনালী ব্যাংক(হেড অফিস) পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাকিব তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক আবু তাহের পাপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারাতে কোচ আবু সাইদ, শহীদুল ইসলাম, জুয়েল রানা, ডা. মাসুদ রানা (মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), ডা. বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ রুমি, মীর সামাদ, মার্শাল মাসুম, শামীম আল মামুন, দেলোয়ার হোসাইন, মোয়াজ্জেম হোসেন (সাংবাদিক), অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মার্শাল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে গ্রান্ড মাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি প্রশিক্ষণার্থীদের মাদক ও সমাজের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার পরামর্শ দেন।
বিশেষ অতিথি মিজানুর রহমান ডালিম প্রশিক্ষণার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।
সভাপতির বক্তব্যে মার্শাল হাসান প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের উপর গুরুত্বারোপ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

