
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির আসন্ন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে জমে উঠেছে খুলনার ব্যবসায়িক পাড়া। “ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সেবায় আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে ধারণ করে আজিজুল ইসলাম মৃধা ও স্বপন পরিষদ মনোনীত প্রার্থীরা এখন রাজপথে। বিশেষ করে দপ্তর সম্পাদক পদপ্রার্থী জিএম শহিদুল ইসলাম-এর নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ এখন তুঙ্গে।
আজ নগরীর বিভিন্ন ষ্টেশনারী মার্কেটে জিএম শহিদুল ইসলাম তার পূর্ণ প্যানেল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এসময় তিনি ‘কবুতর’ মার্কার পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন। ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণের মাধ্যমে তিনি নিজের পরিকল্পনা তুলে ধরেন।
নির্বাচনী গণসংযোগকালে জিএম শহিদুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি নির্বাচিত হলে সমিতির দাপ্তরিক কাজগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আধুনিকায়ন করবো। ব্যবসায়ী ভাইরা যাতে যেকোনো প্রয়োজনে দ্রুত দাপ্তরিক সহায়তা পান, সেটি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
আজিজুল ইসলাম মৃধা ও স্বপন পরিষদের মনোনীত এই প্যানেলটি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছে বলে দাবি করছেন সমর্থকরা। প্রচারণাকালে শহিদুল ইসলাম তার প্যানেলের প্রার্থীদের সাথে নিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন বিদ্যমান সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেসব সমাধানের প্রতিশ্রুতি দেন।
দপ্তর সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে তার কর্মপরিকল্পনা সাজিয়েছেন,সমিতির নথিপত্র ও দাপ্তরিক কাজ ডিজিটালাইজড করা।ব্যবসায়ী ভাইদের যেকোনো সমস্যায় পাশে থেকে দ্রুত সমাধান প্রদান। সমিতির প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রাখা।
আজিজুল-স্বপন পরিষদের হাতকে শক্তিশালী করে একটি আধুনিক ও শক্তিশালী সমিতি গঠন।
আগামী ২৫শে এপ্রিল, ২০২৬ তারিখে সমিতির এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটারদের অভিমত, যোগ্য, পরিশ্রমী এবং শিক্ষিত প্রার্থী হিসেবে জিএম শহিদুল ইসলাম দপ্তর সম্পাদক পদে বেশ শক্ত অবস্থানে রয়েছেন।

