
মাসুম বিল্লাহ :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা এমন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের প্রশিক্ষিত যুবকদের হাতে থাকবে উন্মুক্ত কর্মসংস্থান। যুব সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে দেশ গঠনে নতুন সম্ভাবনা তৈরি করবে।”
তিনি আরও যোগ করেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এমন এক সমাজ গঠন করতে চায় যেখানে ভয়-ভীতির বদলে সত্য, ন্যায় ও ইনসাফের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।
সরকারি-বেসরকারি দপ্তরের অনিয়ম দূর করার অঙ্গীকার ব্যক্ত করে সাবেক এই এমপি বলেন, “প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তর হবে দালাল আর দুর্নীতিমুক্ত। মানুষের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না, বরং প্রতিটি মানুষের মতামত হবে আগামীর পথচলার নতুন শক্তি।”
খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে মঞ্জু বলেন, “আমাদের স্বপ্ন খুলনার সোনালী দিনগুলো আবার ফিরে আসুক! বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো আবার শ্রমিকের হাসিতে ও উৎপাদনের গর্জনে মুখরিত হবে। পাড়া-মহল্লায় তরুণদের সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা বৃদ্ধি পাবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠিত হবে।”
এদিন সকাল সাড়ে ৯টায় তিনি ২৭ নম্বর ওয়ার্ডের মিস্ত্রীপাড়া বাজারে গণসংযোগ শুরু করেন। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের জব্বার মার্কেট, রেলওয়ে মার্কেট, নান্নু সুপার মার্কেট ও মশিউর রহমান মার্কেট,সন্ধ্যার পরে ময়লাপোতা ,সন্ধ্যা বাজার, শেরেবাংলা রোড আমতলা, সোলায়মান নগর সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
এ সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা , সাবেক খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ,শমসের আলী মিন্টু, আনোয়ার হোসেন,একরামুল কবির মিল্টন , হাফেজ আবুল বাশার , সাবেক যুবদলের আহ্ববায়ক পিয়ারু, ওয়াসিম আহমেদ, শেখ সোহেল আহমেদ, সাগর ,রুহুল আজিম রুমি, শের আলম সান্টু, আসিফ, মাজহারুল সহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

