
নিজস্ব প্রতিনিধি :
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষের পক্ষে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকা-১৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেন, “এই পতাকার প্রশ্নে কোনো আপোষ নেই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই পতাকার সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই ও সংগ্রাম করে গেছেন।”
শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, “ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। এই পতাকার সম্মান রক্ষায় স্বাধীনতাবিরোধী সকল শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, জনগণের ভোটাধিকার, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কখনো পিছু হটবে না এবং ঢাকা-১৫ এর জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন আরও বেগবান করা হবে।

