
“একটি অধ্যায়ের পরিসমাপ্তি – আপোষহীন নেত্রীর বিদায়”*
আজ আমরা হারালাম বাংলাদেশের ইতিহাসের এক সাহসী ও আপোষহীন নেত্রী *বেগম খালেদা জিয়া*কে – তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, অন্যায়ের বিরুদ্ধে সদা অবিচল, স্বার্থক এক রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি ছিলেন একজন সংগ্রামী নারী, যিনি প্রতিকূল সময়ে মাথা নত না করে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান, জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব আজ ইতিহাসে চিরস্মরণীয়।
*তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না — ছিলেন এক অনুপ্রেরণা।*
আজ তাঁর বিদায়ে জাতি হারাল এক আপোষহীন কণ্ঠস্বর।
আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
*ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।*

