
জুলফিকার আলী জুয়েল :
নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে পালিত হলো মহান বিজয় দিবস।দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোর ৬ টা থেকে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে ১৯৭১ এর মহান বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান। ১৬ ডিসেম্বর ভোর থেকে নানা সংগঠন,নানা পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।এতে নেতৃত্ব দেন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস এর গাজীপুর মহানগর প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম।এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর বারী, প্রেসক্লাবের কোষাধক্ষ্য চ্যানেল ২১ ও জনজাগরণ জুলফিকার আলী জুয়েল ,বিজয় টিভির প্রতিনিধি তৌফিক,এনপিবির প্রতিনিধি মেহরাব হোসেন, সাংবাদিক সাহিনু্র ইসলাম শাহীন,মুন্নাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও সকাল সাড়ে ৮ টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কোনাবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আবুল বাসার, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান মামুন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন,কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, কোনাবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হেলাল মিয়া,থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম মিয়াসহ অন্যান্যরা।এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ক্যামব্রিজ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মহান বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের নেতৃবৃন্দ।এতে নেতৃত্ব দেন কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ।এসময় কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারাই জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের এই আত্মত্যাগ আমাদের প্রজন্মের চিরচেনা পথ প্রদর্শক। যতদিন বাংলাদেশ থাকবে,বাঙালি থাকবে ততদিন বাঙালি জাতী তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

