
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উত্তরা পশ্চিম থানার সভাপতি হিসেবে আজমল হুদা মিঠুকে দেখতে চান নেতাকর্মীরা। সম্প্রতি উত্তরা ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস সামাদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মিঠুর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে তারা দলের প্রতি তার দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করে তাকেই শীর্ষ নেতৃত্বে দেখতে চান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, আজমল হুদা মিঠু একজন পরীক্ষিত, ত্যাগী ও পরিশ্রমী নেতা। তিনি বিগত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং “ফ্যাসিস্ট হাসিনার” সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মিঠু ইতিপূর্বে উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সদস্য সচিব, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বৃহত্তর উত্তরা অঞ্চলে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে নেতৃত্ব তৈরিতেও অগ্রণী ভূমিকা রেখেছেন।
এলাকাবাসী এবং স্থানীয় বিএনপির কর্মীরা জোরালোভাবে দাবী করেছেন যে, আজমল হুদা মিঠু উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেলে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

