
বদিউজ্জামান-জলঢাকা (নিলফামারী) :
১০ ডিসেম্বর ২০২৫, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জলঢাকা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে জলঢাকা থানা চত্বরে র্যালিটি শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ বহু-মুখী উচ্চ বিদ্যালয়ের অভিটরিয়াম হলরুমে প্রবেশ করে। পরে সেখানে মানবাধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ সাজ্জাদুল রহমান, পরিচালক, রংপুর বিভাগ—মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা। বিশেষ অতিথি ছিলেন নাজমুল আলম, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নিলফামারী। অন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন — কামারুজ্জামান, সভাপতি, প্রেস ক্লাব জলঢাকা — শাহাজান করির লেলিন, উপদেষ্টা, জলঢাকা উপজেলা থানা কমিটি মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা হামিমুর রহমান হামিম, উপদেষ্টা, জলঢাকা উপজেলা কমিটি—মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহবুব নোমান, সভাপতি, জলঢাকা উপজেলা থানা কমিটি—মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা। সঞ্চালনায় ছিলেন আবু সাইয়েদ শাকিল, সাংগঠনিক সম্পাদক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আল ইকরাম বিপ্লব, সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা থানা কমিটি—মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন বা নির্যাতন বরদাস্ত করা হবে না—এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা শেষে উপস্থিত মানবাধিকার কর্মীরা শপথ গ্রহণ করেন— “যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন, সেখানে অধিকার কর্মীরা আগমন; শপথ নিলাম মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করিলাম।”
আয়োজনে ছিল মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জলঢাকা উপজেলা থানা কমিটি।

