
ঢাকা–১৮ : ত্যাগ, প্রতীক্ষা ও পুনর্গঠনের গল্প
মোঃ আক্তার হোসেন – মোঃ আজমল হুদা মিঠু – মোঃ আলমাছ আলী
ঢাকা–১৮ আসন দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম রাজনৈতিক যুদ্ধময় এলাকা হিসেবে পরিচিত। এখানে ছিল হেভি ওয়েট চার প্রার্থী—ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন ও যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন। চারজনই নিজ নিজ অবস্থানে শক্তিশালী ও গ্রহণযোগ্য। তাদের গ্রুপিং এমন পর্যায়ে পৌঁছেছিল যে এই বৃত্ত থেকে বের হওয়া কারো জন্যই সহজ ছিল না।
কিন্তু সবকিছু ছাপিয়ে নিজের যোগ্যতা, পরিশ্রম ও দৃঢ় লড়াইয়ের মাধ্যমে বিএনপির হাইকমান্ডের নজর কেড়েছেন একজন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তার রাজনৈতিক যাত্রায় সামনে এগিয়ে যাওয়ার পথে তিনি যেমন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, তেমনি পেয়েছেন কিছু মানুষের অকৃত্রিম সাহস, সমর্থন ও মনোবল।
মোঃ আক্তার হোসেন – নীরব নির্দেশক, অটল সাহসদাতা
এস এম জাহাঙ্গীর হোসেন যখন কঠিন সিদ্ধান্তে দ্বিধায় পড়েছেন, ঠিক তখনই যিনি ভরসা দিয়েছেন, পথ দেখিয়েছেন, শক্ত মনোবল যোগিয়েছেন—তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আক্তার হোসেন। সাংগঠনিক দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে তিনি জাহাঙ্গীরকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। অনেক সময় আড়ালে থেকে নেতৃত্ব দেওয়াই তার শক্তি।
মোঃ আজমল হুদা মিঠু – কৌশলীতে কঠিন প্রতিকূলতা সামলানো হাত
উত্তরা পশ্চিম বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি ও সাবেক সদস্য সচিব মোঃ আজমল হুদা মিঠু বরাবরই পরিচিত বুদ্ধি, মেধা ও দৃঢ়তার জন্য। জটিল পরিস্থিতিতে তিনি এমনভাবে কৌশলগত ভূমিকা পালন করেছেন, যা অনেক প্রতিকূলতাকে সহজ করেছে। এস এম জাহাঙ্গীরকে চাপ বা নেতিবাচক পরিস্থিতি যাতে স্পর্শ না করে—সে বিষয়টি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন। তার কর্মীবাহিনীও প্রতিটি ইউনিটে সংগঠনকে চাঙা রেখেছে।
মোঃ আলমাছ আলী – মাঠের লড়াইয়ে আস্থার প্রতীক
তুরাগ থানা যুবদলের সভাপতি ও জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত মোঃ আলমাছ আলী সার্বক্ষণিক মাঠে থেকে জাহাঙ্গীরের মনোবল বাড়িয়েছেন। প্রতিটি প্রতিকূলতাকে তিনি আস্থার সঙ্গে মোকাবেলা করে নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তিনি জাহাঙ্গীরের অন্যতম নির্ভরযোগ্য সহযোদ্ধা।
এক অগণিত নিবেদিতপ্রাণ সৈনিকদের সম্মিলিত লড়াই
উত্তরখান, দক্ষিণখান, উত্তরা পূর্ব–পশ্চিম, এয়ারপোর্ট থানা, খিলখেত থানা, ভাটারা থানা—সব ইউনিটের অসংখ্য নেতাকর্মী এস এম জাহাঙ্গীর হোসেনের পাশে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা প্রমাণ করেছেন—দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি অটুট বিশ্বাসই একতা ও শক্তির মূল ভিত্তি।
—
এই প্রতিবেদনে যাদের আলোকপাত করা হলো, তাদের অবদান কেবল শুরু। সামনে প্রতিটি থানা–ওয়ার্ড ইউনিটের সাংগঠনিক কাঠামো, কর্মীবাহিনীর কাজ ও সমন্বয় তুলে ধরা হবে দৈনিক জনজাগরণ–এর ধারাবাহিক প্রতিবেদনে।
📌 দেখতে থাকুন…
চোখ রাখুন—দৈনিক জনজাগরণে।

