
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার বাতাসে শুধুই লাশের গন্ধ, স্বজনদের কান্নার ক্রন্দন, আইন শৃঙ্খলা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সাধারণ মানুষের দিন কাটে চরম আতংকে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরীর মানুষ। আর এবার ঘটল চরম নির্মম ঘটনা ১ঘণ্টার ব্যবধানে সংঘটিত হলো ৪টি হত্যাকান্ড।
নগরীর সোনাডাঙ্গা এলাকার করিম নগরে বাসায় ঢুকে পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রবিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৭:৩০মিনিটের সময় সোনাডাঙ্গা থানাধীন করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে,সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা নগরীর ৩১নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় নানীসহ দুই নাতির মরদেহ উদ্ধার লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি থেকে ৩টি মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার ১৬ নভেম্বর রাত ৮:২০ মিনিটের সময় স্থানীয়দের খবরের ভিত্তিতে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ।
তাদের ধারণা, দুপুরে হত্যাকাণ্ড ঘটলেও রাতে মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। নিহতরা হলেন নানী মহিদুন্নেসা এবং তার দুই নাতি মুস্তাকিম (৮) ও ফাতিহা (৬) শিশু দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে নানীর মরদেহ লবণচরা থানার মুক্তা কমিশনার গলিতে রাখা হয়েছে। নিহত মহিদুন্নেসার গ্রামের বাড়ি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত সাদেক শেখে মেয়ে।
খবর পেয়ে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন,১ ঘন্টার ব্যবধানে ৪টি হত্যাকান্ডের ঘটনায় পুরো নগরী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

