
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডাকলো বিএনপি
সাইমনঃ
দেশের বিরাজমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে স্থায়ী কমিটির সভা চলে, যা শেষ হয় রাত সোয়া ১১টার দিকে।
সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম এবং সরকারের প্রতি বিএনপির পরবর্তী কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

