
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে টাঙ্গাইল-৩ আসনে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস এম ওবায়দুল হক নাসির।
মনোনয়ন প্রাপ্তির এই আনন্দঘন মুহূর্তে তাকে অভিনন্দন জানিয়েছে আর্টিকেল স্ট্রাকচার লিমিটেড।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনায় সভাপতিত্ব করেন আর্টিকেল স্ট্রাকচার লিমিটেড এবং সিটি ক্লাবের সভাপতি তারেক আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা এস এম ওবায়দুল হক নাসিরের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, টাঙ্গাইল-৩ আসনের জনগণের আস্থা অর্জনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে এলাকায় নতুন উন্নয়নের ধারা সৃষ্টি হবে।

