
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকেল ৩টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় বিজিবি।
আটকদের মধ্যে – একজন নারী, একজন পুরুষ ও দু’জন শিশু রয়েছে। তারা সবাই সাতক্ষীরাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা সীমান্তে টহল দল অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করে।
অন্যদিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

