
ঢাকা-১৫ এ শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা-১৬ এ আমিনুল হক বিএনপি’র চূড়ান্ত মনোনীত প্রার্থী ঘোষণা
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৬ আসনে আমিনুল হক-কে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বিএনপির এই মনোনয়ন ঘোষণার পর দুই আসনেই নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা বইছে। এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ঢাকা-১৫ আসনের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দীর্ঘদিন ধরে ত্যাগ ও সাহসিকতার সঙ্গে রাজপথে দলের নেতৃত্ব দিয়ে আসছেন।
অন্যদিকে, ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন, তিনি দলের একজন অভিজ্ঞ, পরিশ্রমী ও নিবেদিত নেতা হিসেবে সমাদৃত।
নেতাকর্মীরা বিশ্বাস করেন, এই দুই জনপ্রিয় ও ত্যাগী প্রার্থীর নেতৃত্বে ধানের শীষ বিজয়ের পথে অগ্রসর হবে, এবং ঢাকার উত্তরাঞ্চল আবারও বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত হবে।

