
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত ৯৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা-১৫ আসনের কর্ণধর জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে তিনি জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে দিনব্যাপী গণসংযোগ চালান।
এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের সামনে তুলে ধরেন এবং বলেন—
“জনগণের অধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী নিশ্চিত করতে এই ৩১ দফা আমাদের অঙ্গীকার।”
মিল্টন ভাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এলাকাবাসী তার প্রতি ব্যাপক সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে তার বিজয় নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই গণসংযোগ কার্যক্রমকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

