
খুলনায় অজ্ঞাত যুববকের লাশ উ’দ্ধার:
মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার
খুলনার খানজাহান আলী থানা এলাকার লাটেক্স কম্পানির পিছনের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ২৫ অক্টোবর সকাল সাড়ে ১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেছেন।
ধারণা করা হচ্ছে, যুবকটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,এ ঘটনায় এই ঘটনায় খুনের নগরী খুলনাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ।

