
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় মোল্লাহাট বাজারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে তাওহিদী জনতা।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের উদাসীনতায় অধিকাংশ ঘটনায় বিচার হচ্ছে না। তারা ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোল্লাহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা আরও বলেন, সমাজ থেকে এই ঘৃণ্য অপরাধ নির্মূলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা জরুরি।

