
কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
লালমনিরহাট জেলা সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাঘাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলীর নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয় । উক্ত মাদকবিরোধী সমাবেশে কুলাঘাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী বলেন আমাদের লালমনিরহাট জেলা ইহা ভারতের বর্ডার এরিয়ার মধ্যে । যার কারণে ভারত থেকে মাদক চোরা কারবাড়ি রা অনাএসে বাংলাদেশে মাদক নিয়ে আসে । এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ কে ধ্বংস করে ফেলতেছে । তাই এই তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে আমাদেরকে রক্ষা করতে হবে । যাতে করে এই তরুন সমাস মাদকের ছোবল থেকে রক্ষা করে খেলাধুলা বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে নিমজ্জিত থাকে । তাই আমাদের উচিত হবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমাদের তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে । উক্ত মাদকবিরোধী সমাবেশে কুলাঘাট ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

