
লালমনিরহাট জেলা যুবদলের স্বেচ্ছাশ্রমে তৈরিকৃত ব্রিজ এর উদ্বোধন
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলাধীন হারাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টাপু সতী নদীর উপর লালমনিরহাট জেলা যুবদলের স্বেচ্ছাশ্রমে তৈরিকৃত ব্রীজ এর উদ্বোধন করবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শুধু রাজনীতি করলেই হবে না গ্রামের মানুষের সমাজের মানুষের ছোটখাটো কি সমস্যা এগুলো নিজ উদ্যোগেই সমাধান করতে হবে তবেই মানুষ আগামী নির্বাচনে বিএনপি’র পক্ষে রায় দিবে । তাই আমি বলব এলাকার মানুষের বিশেষ করে কালভার ছোট ব্রিজ নির্মাণ ের বিষয় এলাকার বিত্তবান এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সহ হারাটি ইউনিয়নের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
২২ অক্টোবর ২০২৫ ইং, বুধবার।

