
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলীনগর গ্রামে গত পরশু ৭০ বছরের বয়োবৃদ্ধ এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে ধর্ষক লম্পট আইয়ুব আলী পলাতক রয়েছে।
এই ঘটনার জের ধরে ২১ অক্টোবর সকাল ১১ টার দিকে ঐ নির্যাতিত মহিলার পুত্রবধু আফরুজা মাঠে যাওয়ার পথে ধর্ষকের স্ত্রী, ভাই ভাবী মিলে তাকে জোরপুর্বক আটক করে বাড়ীতে নিয়ে গিয়ে বেদম মারপিট ও শ্লীলতাহানি ঘটায় এরই জের ধরে ফুসে ওঠে গ্রামবাসী সকলে একত্রি হয়ে ধর্ষক আইয়ুব আলীর বাড়ীর লোকজনকে ঘরে জিম্মি করে রাখে খবর পেয়ে ঘটনাস্হলে থানা ও ফাড়ি পুলিশ উপস্হিত হয়ে জনতার রোষানল থেকে তাদের কে উদ্ধার করে নিয়ে আসে, এ ঘটনায় আফরুজার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করলে পুলিশ ঐ মামলায় ধর্ষক আইয়ুব আলীর স্ত্রী মিনারা বেগম, ছোট ভাই শহিদুল এবং তার স্ত্রী মনজুয়ারা বেগমকে গ্রেফতার দেখিয়ে, আইয়ুব আলীর দু ছেলের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদেরকে জিম্মায় ছেরে দেয়। নির্যাতিত ৭০ বছর বয়স্কা নারী রংপুর মেডিকেলে ভর্তি রয়েছে এলাকায় বিরাজ করছে বিক্ষোভের ঝর।

