
এবার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অধিদপ্তরে কঠোর অবস্থান কর্মসূচি পালন করছে।
—————————————-
এম এ গফফার
বিশেষ প্রতিনিধি
সারা বাংলাদেশ থেকে আসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকেরা এবার অধিদপ্তরের সামনে কঠোর অবস্থান কর্মসূচি পালন করছে।বিগত ২০১৩ সাল থেকে অদ্যাবধি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয় করনের জন্য বিভিন্ন ভাবে আন্দোলন করে আসছে ।গত ০৮/০৯/২০২৫ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য অধিদপ্তরের কাছে একটি পত্র প্রেরণ করেন। কিন্তু শিক্ষক প্রতিনিধিগন বার বার তাগাদা দেয়ার পরেও অধিদপ্তর আজ পর্যন্ত কোন মতামত প্রেরণ না করার শিক্ষকরা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।
গোটা বাংলাদেশ থেকে আসা শিক্ষকরা দাবি করেন বৈষম্যের শিকার বাদপড়া ৪১৫৯ টি স্কুল মতামত প্রেরণ করে দ্রুত জাতীয়করণের আওতায় এনে শিক্ষকদের ঘরে ফেরার ব্যবস্থা করা হোক। শিক্ষক প্রতিনিধিগন এই প্রতিবেদককে জানান আজকের মধ্যে মতামত প্রেরণ করা না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
মোঃ আলিমুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনার রশিদ খোকন, মহাসচিব ফিরোজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, মোঃ মজিবর রহমান, হামিদুর রহমান, দেলোয়ার হোসেন, সাজেদুল ইসলাম শুভ, রায়হান, মহিউদ্দিন, বুলবুল,বাবু ,সানজিদা শিলা রেশমা আক্তার, জান্নাতুল সহ আরো অনেকে।

