
নীলফামারী প্রতিনিধি।
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ শ্লোগানে নীলফামারীতে এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার বিকেলে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের আরাজি মানুষমারা তাওহীদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণ থেকে এই বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শেখ ইমাম মোশাররফ।
আমন্ত্রিত অতিথি হিসেবে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বক্তব্য দেন।
ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বড়ভিটা আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদনী, চাঁেদরহাট ডিগ্রী কলেজের প্রভাষক মাহফুজুর রহমান বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে, আমরা অক্সিজেন হারাচ্ছি। একটি গাছ আগামী দিনের সম্পদই নয় আমাদের স্বপ্ন, আমাদের সবসময়ের সঙ্গি।
বলেন, ফাঁকা জায়গা কিংবা যেখানে সুযোগ রয়েছে গাছ লাগিয়ে পরিবেশ সবুজ করতে হবে।
ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, আমরা এক হাজার গাছের চারা রোপণ করবো বিভিন্ন এলাকায়। শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ বাসা বাড়িতে। আজ শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি চলতেই থাকবে প্রতি বছর।
অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও স্থানীয়দের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।
নুর আলম সিদ্দিকী /নীলফামারী/০১৭১৩৯৩৭০৬৬/
১৩অক্টোবর’২০২৫ইং

