
সোলায়মান হোসাইন-স্টাফ রির্পোটার :
মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা উপলক্ষে এক পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য এবং মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির।
সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মেলাই দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির বলেন, “আমরা অতীতে তিনটি স্বৈরাচার সরকারকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছি। বিএনপি সবসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এখন বিএনপির নাম ভাঙিয়ে কিছু আওয়ামী দোষর চক্রান্ত করছে, কিন্তু বিএনপিতে এই আওয়ামী দোষরদের কোনো জায়গা হবে না।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রয়েছে কৃষক, শ্রমিক, মজুর, অসহায় দরিদ্র মানুষ ও বেকার যুবকদের ভাগ্য পরিবর্তনের কথা। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন, জাতীয় ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আবদুল খালেক সিকদার, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও তিনবারের নির্বাচিত মেম্বার মো. রাজা মিয়া, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট বুলবুল আহম্মেদ গোলাপসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরুজ্জামান আকতার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, এবং জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা স্থানীয় জনগণের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত এই পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

