
জন জাগরণ ডেস্ক :
মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশী জাতীয়তাবাদ-ভিত্তিক ইস্পাতকঠিন গণঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। নানা সংগ্রাম ও সফলতার মধ্য দিয়ে দলটি ৪৭তম বছরে পদার্পণ করছে আজ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বল্প সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েও বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন। তাঁর বলিষ্ঠ ও সৎ নেতৃত্ব এবং আকাশচুম্বী জনপ্রিয়তায় হিংসাপরায়ণ হয়েই তাঁকে হত্যা করা হয়েছিল। এই ক্ষণজন্মা রাষ্ট্রনায়কের অবর্তমানে তাঁরই আদর্শকে মূলমন্ত্র করে দলের হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি কখনও কোনও নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হননি। জনগণের মৌলিক ভোটাধিকার ও সুশাসন ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব প্রদানের কারণে স্বৈরাচারী সরকার তাঁকে সাড়ে ৬ বছর কারাগারে আটক করে রেখেছিল ভিত্তিহীন বানোয়াট মামলায়।
দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরাধিকার, ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক দেশনায়ক জনাব তারেক রহমান বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত ১৭বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে উজ্জীবিত রেখেছেন। ২৪ এর গণ অভ্যুত্থানে তিনি দলের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরবময় ৪৭তম এই প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম অভিবাদন ও সংগ্রামী শুভেচ্ছা!
এই গৌরবময় দিনে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের আপামর জনগণের প্রতি, যাদের অবিচল আস্থা ও অকুণ্ঠ সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং দলের সকল নিবেদিতপ্রাণ কর্মী যুগে যুগে দেশ ও দলের জন্য যাদের পরিশ্রম ও আত্মত্যাগ দলকে সুসংগঠিত করেছে তাঁদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা!
বাংলাদেশ – জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – জিন্দাবাদ।
শহীদ জিয়া – অমর হউক।
শুভেচ্ছান্তে-
এস এম জাহাঙ্গীর হোসেন

