মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বুকেধারন করে সুদীর্ঘ ৪০ বছর ধরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর প্রতি নিবেদিত জনাব সাইফুল আলম নীরব।
সাইফুল আলম নীরবঃ-
১৯৮২ সালে তেজগাঁও পলিটেকনিক বয়েজ স্কুলে অধ্যায়নরত অবস্থায় ছাত্র- রাজনীতি শুরু করেন।
১৯৮৩ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরুতেই তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে ঐতিহ্যবাহী তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা সিটি কলেজের এই মেধাবী ছাত্র।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকার জন্য ১৯৯০ সালে তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ১৯৯২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
ঢাকা মহানগর ছাত্রদলে হাবিব-হীরু কমিটির সদস্য ও হীরু-তরিকুল্লাহ কমিটির সম্পাদক ও খায়ের ভূঁইয়া-হারুন ভূঁইয়া কমিটির যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আবুল খায়ের ভুঁইয়া-নাসির উদ্দিন পিন্টু কমিটিতে অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রদলের প্রথম যুগ্ম-সম্পাদক ছিলেন।
ফজলুল হক মিলন-নাজিম উদ্দিন আলম কমিটিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ছিলেন।
সরাসরি ভোটে নাসির উদ্দিন পিন্টু ও সাইফুল আলম নীরব অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হন ১৯৯৩ সালে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-হাবিবুন নবী সোহেল কমিটিতে ছাত্রদলের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাদেক হোসেন খোকা-আব্দুস সালাম কমিটিতে ঢাকা মহানগর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমান সাইফুল নীরবকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন ২০০৩ সালে।
যুবদলকে সারাদেশে সুসংগঠিত করার লক্ষ্যে তাকে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ২০১০ সালে।
দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় অসীম সাহসী ভূমিকার জন্য ২০১৭ সালের ১৬ জানুয়ারি যুবদলের সভাপতি নির্বাচিত হন।
ফ্যাসিস্ট সরকার (আওয়ামীলীগ) কে উৎখাত করার লক্ষ্যে ২০২৪ সালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক করে নতুন কমিটি ঘোষনা করেন আমাদের প্রানপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান।
২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।
জিয়া পরিবারের প্রতি আজন্ম বিশ্বস্ত, যুবদলের ঐক্যের প্রতীক, ঢাকা-১২ আসনে বিএনপির আশা-ভরসার ঠিকানা জনাব সাইফুল আলম নীরব।

