
দীপক শর্মা
আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্বে বিশেষ অবদানের জন্য GEIST International Foundation-এর সম্মাননা স্মারক (Appreciation Award) অর্জন করেছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা।
৩১ জুলাই রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-তে আয়োজিত International Leadership Program on Education (ILPE 6.0)-এর ‘ন্যাশনাল রাউন্ড’ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে UIU-এর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। Regional Coordinator হিসেবে অসামান্য নিষ্ঠা, প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব এবং সফলভাবে আঞ্চলিক পর্ব বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদা দেওয়া হয়।

