মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে, হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এর বক্তব্য:
সেহলী পারভীন বলেন, “দেশবাসী জানেন— হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি ৯ বছর ধরে । গঠনতন্ত্রে সংস্থাটির নিক নেম- হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।”
তিনি আরও বলেন, “কতিপয় স্বার্থান্বেষী সহযোদ্ধাদের লোভ ও ষড়যন্ত্রের কারণে সংস্থাটির মহাসচিব পদটি বারবার বিতর্কের মুখে পড়েছে কিন্তু আমি কখনো কাউকে অভিযুক্ত করার চেষ্টা করিনি। কারণ— ওদেরকে আমিই শিখিয়েছিলাম; মানবাধিকার কী এবং কেন এই কাজ করতে হবে!”
২০ বছরের অভিজ্ঞতা ও আইনি স্বীকৃতি: সেহলী পারভীন জানান, মানবাধিকার সেক্টরে তাঁর কর্মজীবন ২০ বছরের। কিন্তু হিউম্যান এইড এর অফিসিয়াল যাত্রা শুরু হয় ২০১৮ সালে জাতীয় গোয়েন্দা বিভাগ এনএসআইয়ের ছাড়পত্র ও জয়েন্ট স্টক কোম্পানিজ ও ফার্মসের রেজিস্ট্রেশন (S-12847) এর মাধ্যমে। সাবমিশন কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে এবং ২০১৪ সালে সংস্থার নামটি জয়েন্ট স্টক থেকে কিনে রেখেছিলেন সেহলী পারভীন।
সহকারী মহাসচিব এডভোকেট নাসির উদ্দিন এর দায়ের করা মামলায় হাইকোর্ট ডিভিশনের রায়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, সংস্থার সূচনালগ্ন থেকেই সেহলী পারভীন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
হাইকোর্ট ডিভিশনের রায়ে স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায়, মোঃ শিহাব উদ্দিন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং ভবিষ্যতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।