
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম খাদিমপাড়া–কালিয়ারগড় এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ২০০-২৫০ পরিবারের চলাচলের একমাত্র এ সড়কটি বর্ষায় কর্দমাক্ত হয়ে পড়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে সড়কটি পরিদর্শন ও জরিপ করা হলেও কোনো উন্নয়নকাজ শুরু হয়নি। তাই তারা মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকুর হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

