
মাসুম বিল্লাহ :
শোক সংবাদ! শোক সংবাদ! শোক সংবাদ!
গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও এখন টিভির খুলনার ব্যুরো প্রধান জনাব মোঃ তরিকুল ইসলাম এবং কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম (রবি) ভাইদের মমতাময়ী মা আজ সকাল আনুমানিক ১০টায় নগরীর হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমার জানাজা আজ বাদ আসর পূর্ব বানিয়া খামার কেন্দ্রীয় জামে মসজিদে (বড় মসজিদ) অনুষ্ঠিত হবে।
আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সবাই মরহুমার জন্য দোয়া করবেন।

