
লোকমান হোসেন
পুলিশ সূত্রে জানাই ১৫ই জুলাই বুধবার রাত আনুমানিক ১১টার দিকে শার্শা থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে বাঁগআঁচড়া কাইবা সড়কে অবস্থান নেই।
পুলিশের একটি গোয়েন্দা টিম শার্শা থানা পুলিশকে ইনফর্ম করে। সাথে সাথে শার্শা থানা পুলিশের এসআই চঞ্চল কুমার বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের পিকআপ নিয়ে বাঁগআঁচড়া কাইবা সড়কের মুখে অবস্থান নেই। আসামি নজরুল ইসলাম নজু (৪৫)কে লক্ষ্য করে গ্রেফতার করে তার সাথে থাকা আর একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।
আসামি নজরুল ইসলামকে তল্লাশি করে তার কাছে ১৫পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আসামি নজরুল ইসলামকে মাদকদ্রব্য আইনের মামলায় দন্দনীয় আসামি করে জেল হাজতে প্রেরণ করা হয়।

