
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তরের ক্যান্টনমেন্ট থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেনের উদ্যোগে ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী ও নামাপাড়া এলাকায় চলমান বন্যায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়।
খাবার বিতরণ কার্যক্রমে ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয়। তারা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

