
মোঃ রুবেল সিকদার
১২ জুলাই রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

